বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবতীর আত্মহত্যার চেষ্টা

  • আপডেট টাইম শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবতী। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের আউটার সিগন্যালের কাছে আত্মহত্যার চেষ্টা করে সে। তার বাড়ি মাধবপুর উপজেলায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়-মেয়েটি আত্মহত্যার জন্য রেল লাইনে দাড়ানো ছিল। এ সময় সিলেটগামী আন্তঃনগর জয়েন্তিকা ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে প্রবেশের জন্য আউটার সিগন্যাল অতিক্রম করার সময় স্থানীয় লোকজন ও ট্রেনের চালকের সাহসী ভূমিকায় ট্রেন থামালে মেয়েটি প্রাণে বেচে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ের একদল পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটি আটক করেন। পুলিশ জানায়-মেয়েটির বড় বোনের বাড়ী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজগাও গ্রামে। সেখানে বেড়াতে এসেছি। ধারণা করা হচ্ছে বোনের সাথে রাগ অভিমান করে মেয়েটি আত্মহত্যা করতে চেয়েছিল। পরে তার বোন জামাই জুনায়েদ আহমেদসহ মেয়েটি মুচলেকা দিলে তাকে বোন জামাইয়ের জিম্মায় দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com