বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরের ইউপি চেয়ারম্যান আলমগীরের জানাযায় মানুষের ঢল

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৮৯০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোহাম্মদ আলমগীর (৬০) এর দাফন সর্ম্পূন হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার নোয়াপাড়া সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থান নয়াপাড়ার ইটাখোলার সাহেববাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাযের আগে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খাঁন, পরিবারের পক্ষে সায়হাম জুট মিলস্ এর চেয়ারম্যান প্রকৌশলী এবিএম হুমায়ুন, জেলা পরিষদের পক্ষে প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম, চেয়ারম্যানদের পক্ষে সামসুল ইসলাম কামাল, মোঃ আপন মিয়া, মোঃ আরিফুর রহমান, মোঃ ফারুক পাঠান, মোঃ সহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যানদের পক্ষে আতিকুর রহমান, পারভেজ হোসেন চৌধুরী, আব্দুর রাজ্জাক, এহতেশাম উল বার চৌধুরী লিপু, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের পক্ষে মোঃ আলাউদ্দিন আল রনি, এলাকারবাসীর পক্ষে মহিউজ্জামান হারুন, আব্দুল আউয়াল লিটন। তাঁর জানাযার নামাযে কয়েক হাজার মুসল্লি অংশগ্রহন করেন। সন্ধ্যায় জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিকুর রহমান চৌধুরী ও জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন হারুন মরহুমের বাসায় গিয়ে মরহুম সৈয়দ আবু নাসিম মোহাম্মদ আলমগীরের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন। উল্লেখ্য, বুধবার রাত পনে ৯টায় ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি টানা ৭ বার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com