বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ক্যান্সার আক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৬৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ক্যান্সার আক্রান্ত দুই রোগীকে ৫০ হাজার করে ১ লাখ টাকার সহায়তা প্রদান করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। রোববার হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই চেক বিতরণ করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেল, সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোঃ মাসুক আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাহায্য প্রাপ্তরা হলেন হবিগঞ্জ শহরের গোবিন্দ পার্ক এলাকার মৃত অমরেন্দ্র দাসের ছেলে অরুণ দাশ (৬০) ও কালিবাড়ী রোড এলাকার গোপাল রায়ের স্ত্রী রমা রায় (৪০)।
সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা জানান, অরুন দাসের পক্ষে তার স্ত্রী মিতু দাস ও রমা রায়ের পক্ষে স্বামী গোপাল রায় চেক গ্রহণ করেন। সহায়তাপ্রাপ্তরা জানান, অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার জন্য সরকারি এই চেক তাদের জন্য অনেক উপকারে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
বিতরণকালে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার মেহনতি মানুষের সরকার। অস্বচ্ছল মানুষদের তিনবেলা খাবার নিশ্চিত না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খাবার গ্রহণ করেন না। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে সকলের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com