বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দায়িত্ব গ্রহণকালে নবনির্বাচিত মেয়র মিজান ॥ হবিগঞ্জ পৌরবাসীর প্রত্যাশা পুরণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৭৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপনির্বাচনে জয়ী মোঃ মিজানুর রহমান। গতকাল রবিবার সকাল ১০-৪০ মিনিটে হবিগঞ্জ পৌরসভার জনাকীর্ণ সভাকক্ষে নতুন মেয়র মোঃ মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। দায়িত্বগ্রহণকালে মিজানুর রহমান বলেন, হবিগঞ্জ পৌরবাসী যে প্রত্যাশা নিয়ে আমাকে মেয়র পদে দায়িত্ব দিয়েছেন আমি সে প্রত্যাশা পুরনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। তিনি বলেন সকলের সহযোগিতায় আমি পৌরসভার সমস্যাগুলো একে একে সমাধান করে পৌরসভাকে আদর্শ ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলার আপ্রান চেষ্টা করবো। দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, অর্পনা পালসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দায়িত্ব গ্রহণের পর এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে পৌরবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পরে নতুন মেয়র মোঃ মিজানুর রহমানকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র পদ হতে পদত্যাগ করেন আলহাজ্ব জি, কে গউছ। জানুয়ারীর ২১ তারিখ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্যানেল মেয়র-১ দীলিপ দাস। নির্বাচন কমিশন মেয়র পদে উপনির্বাচনের আয়োজন করে জুন মাসের ২৪ তারিখ। উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান নির্বাচিত হন। ১১ জুলাই মেয়র হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com