বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজে দুঃসাহসিক চুরি সন্দেহভাজন ৪ জন আটক

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৮০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ লক্ষাধিক টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তদন্তের স্বার্থে গতকাল দুপুরে নৈশপ্রহরী ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল, কলেজের হিসাব রক্ষণ কর্মকর্তা মুহিত মিয়া, নৈশ প্রহরী ফিরোজ মিয়া, আহাদ মিয়া ও জুয়েল মিয়া।
বাহুবল মডেল থানার (ওসি) কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোরের দল কলেজের গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে তারা অফিস রুমের দরাজ ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ১ লাখ ১৭ হাজার টাকাসহ মূল্যবান জিসিনপত্র লুট করে নিয়ে যায়। এছাড়াও তছনছ করা হয় অফিসের যাবতীয় কাজগপত্র। ওসি আরো জানান, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর তাদের সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান জানান, শুক্রবার সকালে পাহাড়াদার আহাদ মিয়া চুরির ঘটনাটি আমাকে অবগত করে। পরে আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই এবং পুলিশকে বিষয়টি জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, বিষয়টি তদন্ত করে দেখার জন্য তাৎক্ষনিক একটি কমিটিও করে দেয়া হয়েছে। বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামকে আহব্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com