বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে বজ্রপাতের আতঙ্কে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৬৭২ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের পুকড়া গ্রামে নিজ বসত ঘরে বজ্রপাতে আক্রান্ত হয়ে আহত হয়েছে নয়ন আক্তার (২৮) নামে এক ৮ মাসের অন্তসত্ত্বা গৃহবধু। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলেও পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের জামিল মিয়ার স্ত্রী। গতকাল শুক্রবার সকাল থেকেই বানিয়াচংসহ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সাথে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ায়। দুপুরে ওই গৃহবধু তার বসতঘরেই কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত তার ঘরের উপর পড়লে নয়ন আক্তার আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় জানান, বজ্রঘাতের ফলে ওই নারী অজ্ঞান হারিয়ে ফেলেছে। বেশ কয়েক ঘন্টা যাবত জ্ঞান না ফেরায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com