বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পইল ইউনিয়ন সিলেট বিভাগে শ্রেষ্ঠ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৮৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৮-১৯ বছরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্য হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন পরিষদকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত করা হয়েছে। গতকাল ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমানের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র গ্রহন করেন পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে পইল ইউনিয়ন পরিষদের কর্মতৎপরতা প্রশংসাযোগ্য এবং পইলের কর্মোদ্যোগ অন্যান্য ইউনিয়ন পরিষদকেও অনুপ্রাণিত করবে। উল্লেখ্য পরিবার পরিকল্পনা, সিলেটের বিভাগীয় নির্বাচন কমিটির সার্বিক বিবেচনায় পইল ইউনিয়ন পরিষদ সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (চেয়ারম্যান), শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা (এফডব্লিউভি) এই তিনটি পুরস্কার অর্জনে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com