শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জেলা প্রশাসক ও সওজের প্রচেষ্টায় জলাবদ্ধতা নিরসন

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৭৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বগলাবাজার ও কামড়াপুর বাইপাস রাস্তা সংলগ্ন পুকুরের পানি নিষ্কাশনের জন্য কালভার্ট করে দেয়ায় স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে বগলা বাজার, কামড়াপুর,পুরান বাজার ও নাতিরপুর এলাকার বাসীন্দারা। এ পুকুরটিতে পানি জমে থাকায় সামান্য বৃষ্টিতেই ওই এলাকাগুলো জলাবদ্ধ হয়ে পড়ত। এ অবস্থা থেকে মুক্তির জন্য এলাকাবাসী বার বার পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের উদাসীনতা এলাকাবাসীকে ক্ষব্ধ করেছে। বৃষ্টির পানি এলাকাগুলো থেকে নামতে ৩-৪ দিন সময় লাগত। এতে অনেকটা পানিবন্ধী জীবন কাটাতে হত তাদের। এলাকাবাসীর পক্ষ থেকে সমস্যাটি জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদকে অবগত করলে তিনি গত ৩ জুন সরেজমিনে পরিদর্শন করে এ সমস্যা সম্পর্কে অবগত হন। এ সময় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ও উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলামের তদারকীতে গত ১০ জুলাই বুধবার পরিত্যক্ত রেল লাইনের রাস্তা কেটে কালভার্ট করে দেয়া হয়। এ কালভার্ট নির্মাণের ফলে স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে এলাকার বাসীন্দারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com