বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৭৬৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে হাবিবা বেগম নামের এক গৃহবধূ অত্মহত্যা করেছে। বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের সুলতানপুর গ্রামের রিপন মিয়ার কন্যা হাবিবা বেগমের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গতকাল বুধবার দুপুরের খাবার শেষে স্বামীর বাড়ি থেকে হাবিবা বেগম একই গ্রামে বাবার বাড়ি যান। কারও সাথে কোন কথা না বলেই পিতার বাড়িতে ঘরের তীরের সাথে মায়ের ব্যবহৃত শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হাবিবার নিথর দেহ মাটিতে নামিয়ে আনেন। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com