বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে বৃদ্ধা মা’কে মারধোর এর অভিযোগে ছেলের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৬৮৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে বৃদ্ধা মা’কে মারধোর করার অপরাধে ছেলেকে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকাল সাড়ে ৪ টায় বানিয়াচঙ্গের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ আকুঞ্জি এ সাজা প্রদান করেন। জানা যায়, দোয়াখানী গ্রামের মৃত কুমেদ আলীর ছেলে আশরাফ আলী ওরফে আশ্বব প্রায়ই নেশাগ্রস্থ হয়ে তার মা সহ পরিবারের লোকজনের উপর চড়াও হত। গত মঙ্গলবার আশরাফ তার মা’কে মারধোর করে। এঘটনায় আশরাফ এর মা বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানার এসআই ফারুক অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে আশরাফ আলীকে দোয়াখানী এলাকা থেকে গ্রেফতার করে। গতকাল ভ্রাম্যমান আদালেতর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ আকুঞ্জির কাছে অভিযুক্ত আশরাফ আলীকে নিয়ে আসা হলে উভয়পক্ষের শুনানী শেষে আশরাফ আলী ওরফে আশ্বব কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গতকাল বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ স্কটের মাধ্যমে সাজাপ্রাপ্ত আশরাফ আলীকে জেল হাজতে প্রেরন করা হয়। ভবিষ্যতে পুনরায় এ ধরনের আচরণ না করার জন্য আশরাফ আলী ওরফে আশ্ববকে সতর্কও করেছে ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com