বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে পিকআপ চাপায় সাবেক সেনা নায়েক নিহত

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৫৩৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে পিকআপ চাপায় অবসরপ্রাপ্ত সেনানায়কের প্রাণহানী ঘটেছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর কাঠালতলী নামকস্থানে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম সালেহ আহমেদ জমির (৬৫)। তিনি নুরপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সালেহ আহমেদ ওই সময় বাড়ির পাশে মহাসড়কের ফুটপাতে দাড়ানো ছিলেন। এসময় সিলেটগামী একটি পিকআপ ভ্যান পিছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী মহাসড়ক অবরোধ করে। ফলে সড়কের দুইপাশে আটকা পড়ে শত শত যানবাহান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আনিছুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপের চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com