শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌরসভার কর মেলার সমাপনী দিনে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৭৮৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার কৃর্তক আয়োজিত ১ দিনব্যাপি কর মেলা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মেলার সমাপনী শেষে পৌরসভার সকল ওয়ার্ডের প্রায় অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পৌরসভার কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্তীর পরিচালনায় এক অলোচনা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যালেন মেয়র এটিএম সালাম, বাবুল দাশ, ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর আলাউদ্দিন, কবির মিয়া, সুন্দর আলী, জাকির হোসেন, রোকেয়া বেগম, পৌর সচিব আজম হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ। পৌর মেয়র আলহাজ্ব ছাবিব আহমেদ চৌধুরী বলেন, পৌরসভার নাগরিকবৃন্দ পৌর কর পরিশোধ করে পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখায় আপনাদের ধন্যবাদ জানাছি। পৌরসভার আয়তন ও জনগণের তুলনায় আমরা পৌরসভার অসহায় দরিদ্র পরিবারের আর্থিক অস্বচ্ছলতা গুছাতে পৌরসভার অর্ধশত পরিবারের মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি সে তুলনায় এটা যদিও কম। আগামীতে পর্যায়ক্রমে আমরা পৌরসভার অসহায় দরিদ্র পরিবারের দারিদ্রতা গুছাতে পৌর পরিষদ গবাদি পশু, হাঁস-মোরগ ও সেলাই মেশিনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় পৌরবাসী সার্বিক সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com