বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় সংসদে বাজেট আলোচনায় এমপি আবু জাহির ॥ ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথের উন্নয়নসহ বিভিন্ন দাবি উত্থাপন

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় বক্তব্য প্রদানকালে ঢাকা-সিলেট মহাসড়কে উন্নয়নের পাশাপাশি ৪ লেনে উন্নীত ও রেলপথের উন্নয়নসহ বিভিন্ন দাবি উত্থাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর, শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও বলভদ্র সেতু নির্মাণসহ হবিগঞ্জ-লাখাই-সরাইল-নাসিরনগর সড়কের নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এমপি আবু জাহির বলেন, নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এখন প্রয়োজন উপজেলা কমপ্লেক্সে নির্মাণের পাশাপাশি স্কুল ও কলেজকে সরকারি করণ করা। শীঘ্রই হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু দাবি জানিয়ে তিনি বলেন, সম্প্রতি ঢাকা-সিলেট রেলপথ ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সিলেটবাসী বিকল্প সড়ক হিসেবে হবিগঞ্জ-লাখাই-সরাইল নাসিরনগর সড়ক ব্যবহার করে উপকৃত হয়েছেন। এই বিকল্প যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নয়ন করা প্রয়োজন।
এমপি আবু জাহির বলেণ, ২০০৫-২০০৬ অর্থবছরে বিএনপি‘র সর্বশেষ বাজেট ছিল ৬৯ হাজার কোটি টাকার। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটকে নিয়ে এসেছেন ৫ লক্ষ ২৩ হাজার ১৯০ কোটি টাকায়। পৃথিবীর প্রায় সব দেশেই বাজেটে ঘাটতি থাকে। আমাদের বাজেটেও ৫% ঘাটতি ধরা হয়েছে। বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা মিথ্যা তথ্য দিয়ে বক্তব্য প্রদান করে জাতিকে বিভ্রান্ত করেন। এ বিষয়ে একটি আইন প্রণয়নের দাবিও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com