শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

৩ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ১০৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৫ প্রার্থীর মাঝে ৩ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। নিয়মানুযায়ী নির্বাচন কমিশনের নিকট দেয়া জামানতের ফেরৎ পেতে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে। গতকাল অনুষ্ঠিত পৌরসভার উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১৩ হাজার ২০৮ ভোট। সে অনুযায়ী প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে জামানত ফেরৎ পেতে কমপক্ষে ১হাজার ৬৫১ ভোট পেতে হবে। কিন্তু অনুষ্ঠিত নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মর্তুজ আলী চামচ প্রতীক নিয়ে ৩৯০ ভোট পেয়েছেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮৫ ভোট এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. ইসলাম তরফদার তনু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৭ ভোট। তাদের প্রাপ্ত ভোট বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না হওয়ায় তাঁদের ৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com