মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের হুতা আমির গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সংঘবদ্ধ মোবাইলফোন চোর চক্রের হুতা আমির হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে নয়টায় শরীফ উদ্দিন সড়কের পূর্বপাশের জাতুকর্ণপাড়া নামকস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ৪টি স্মার্ট মোবাইলফোন সেট ও ১টি সিডি প্লেয়ার জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত আমির হোসেনের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার তেরহাটি গ্রামে। তার বাবার নাম আসমত আলী। গোপনে খবর পেয়ে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন বানিয়াচং থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবির।
পুলিশ জানিয়েছে, চোরাই মালামাল বিক্রির উদ্দেশ্যে ৫-৬ জন শরীফ উদ্দিন রোডের পূর্বপাশে জাতুকর্ণপাড়া মাটির রাস্তায় অবস্থান নেয়। গোপন সংবাদের সূত্রে পুলিশ ওইস্থানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আমির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আমির হোসেনের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১টি আইফোন, ৩টি স্যামসং স্মার্ট মোবাইলফোন সেট ও ১টি সিডি প্লেয়ার জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত আমির হোসেন পুলিশের জিজ্ঞাসাবাদে সহযোগী একজনের নাম বলেছে। এ ঘটনায় বানিয়াচং থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবির বাদী হয়ে মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com