কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় দুইটি সরালি হাঁস, দুইটি অজগর সাপ, একটি সবুজ ফণিমনসা, একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয় এবং দুটি বট গাছ রোপণ করা হয়।
বিস্তারিত