মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনের জের ধরে হামলায় স্কুল ছাত্র জাকারিয়া নামে এক কিশোর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে বানিয়াচং উপজেলার বড়আব্দা গ্রামে। অভিযোগে জানা যায়, উপজেলা নির্বাচন চলাকালে মতুরাপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাকারিয়া বড়আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী ইকবাল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চতুর্থ বারের মতো হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সৈয়দ আহমদুল হককে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলার কেসি সেবা কেন্দ্র ও কলিমনগর এলাকাবাসী। গতকাল বিকালে কলিমনগর গ্রামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ইউপি মেম্বার আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি সৈয়দ আহমদুল হক। এতে বক্তব্য রাখেন ছালেক মিয়া, বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা শেখ বশির আহমদকে বানিয়াচঙ্গ ৮ নং খাগাউড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান। গতকাল সন্ধার পর শেখ বশির আহমদের বানিয়াচঙ্গ কাজী মহল্লাস্থ বাসভবনে তাকে অভিনন্দন জানিয়ে মাল্য পড়িয়ে দেন ৮ নং বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জন্মের ১ঘন্টা পর শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়ালে তা শিশুর প্রতিষেধক টিকা হিসাবে কাজ করে। ৬ মাস পর্যন্ত বুকের দুধ পান করলে শিশু বুদ্ধিমান হবে। সঠিকভাবে ব্রেস্ট ফিডিং করানো হলে সারাদেশের শিশু মৃত্যুর হার ৩১ শতাংশ হ্রাস পাবে। বুকের দুধ পান করালে শিশু ১৬টি ও মা ৫টি অসুখের হাত থেকে রক্ষা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ইচ্ছা করলে দুর্নীতি দমন করতে পারে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানদের সাথে এক মত বিনিময় সভায় সাবেক সংসদ সদস্য, হবিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট চৌধুরী আব্দুল হাই এ কথা বলেন। এতে প্রধান অতিথির বিস্তারিত
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ “সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতিমুক্ত বাংলাদেশ ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়। গতমঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহানের নেতৃত্বে একটি র‌্যালি বের করা করা হয়। র‌্যালিটি ঢাকা-সিলেট মহাসড়ক সহ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন জয়ন্ত কুমার দেব। তিনি গত ২৩ মার্চ বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে এ পদে অধিষ্টিত হয়েছেন। তিনি আজমিরিগঞ্জ উপজেলার নগর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা ডাঃ যোগেশ চন্দ্র দেব ও মাতা অঞ্জলী দেব। জয়ন্ত কুমার দেবের আদুরে নাম মাধব। বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বড়জুস বাজারে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরকে গণসংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। গত সোমবার বিকেলে বড়জুস বাজারে স্থানীয় আওয়ামীলীগ সভাপতি জাহির মাষ্টারের সভাপতিত্বে গণ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার। বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) আয়োজিত কর্মশালায় বক্তারা বলেছেন- শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে নিজেদের সামর্থ্য ও সম্পদের যথাযথভাবে প্রয়োগ এবং পরিকল্পনা মাফিক উদ্যোগ গ্রহণ করে কাজ করতে হবে। বক্তারা শিক্ষার মানোন্নয়নসহ প্রাতিষ্ঠানিক উন্নয়নে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান। নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বিডিএসসি এর উদ্যোগে বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা নির্বাচন গতকল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। তবে কেন্দ্রে ভোর উপস্থিতি ছিল কম। রাতে বানিয়াচং উপজেলা পরিষদ এর হল রুমে স্থাপিত নিয়ন্ত্রন কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রউফ এবং বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-চুনারুঘাট উপজেলার গণেশপুর গ্রামের আকবর আলীর ছেলে রুস্তম আলী (২৫), একই উপজেলার বাড়াইল গ্রামের কনা মিয়ার ছেলে আক্কাছ মিয়া (৩০) ও সদর উপজেলার সুলতানসি গ্রামের ছুরত আলীর ছেলে কামাল মিয়া (৩৫)। গতকাল হবিগঞ্জ থানার বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত ও একজন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মীরনগর নামক স্থানে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-২৪২২) এর ধাক্কায় রুমা আক্তার নামে ৭ বছরের এক শিশু গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিস্তারিত
বরুন সিকদার ॥ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে টান-টান উত্তেজনা আর উন্মাদনায় ভাসছে ক্রিকেটফ্যানরা। সেদিক থেকে কোন অংশে পিছিয়ে নেই বাজিকরা। তবে তা ক্রিকেটের প্রতি ভলবাসায় নয়, বাজি জেতার আশায়। এসব বাজিকর বা জুয়ারীরা ম্যাচ শুরুর পূর্ব মুহুর্তে পছন্দসই দলকে বেঁছে জয় বা পরাজয় নিয়ে নির্দিষ্ট পরিমান টাকার অংকে বাজি ধরতে উৎসাহ প্রদান করে থাকে অন্যদের। বিস্তারিত
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র বিবিয়ানা বিদ্যুৎ প্লান্টের পাইপ লাইনের কাজে নিয়োজিত দ্বীপন গ্যাস লিমিটেডের কাজ বন্ধ করে দিয়েছে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা, বহরমপুর, বোয়ালজুর, দাউদপুর ও দরবেশপুর গ্রামের অবহেলিত শত শত বিক্ষোব্ধ জনতা। এ নিয়ে এলাকায় গত দুই দিনে মাইকিং করে দফায় দফায় সভা সমাবেশ করে উত্তেজিত সাধারন লোকজন। বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বন বিভাগের ৫ কর্মকর্তা কর্মচারী সহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ৪ বছর পর আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৪৪০/৩২৩/১০৯ ধারায় আমল গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে, ২০১০ সনে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহপুর (হরিতলা) গ্রামের নিম্বর আলীর ছেলে আবুল কাশেম কোরাইশী ওরপে কাছম আলী বাদী হয়ে রঘুনন্দন রেঞ্জের বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, ২০২১ সালের মধ্যে মহাজোট সরকার ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে ও শিক্ষার শত ভাগ উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেই লক্ষেই শেখ হাসিনার সরকার ইতি মধ্যে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করণ করা হয়েছে এবং কিন্ডার গার্ডেন স্কুলগুলোকে রেজিষ্ট্রেশনের আওতা ভূক্ত এনে উন্নত শিক্ষা নিশ্চিত করণে সরকার বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com