স্টাফ রিপোর্টার ॥ সাক্ষী এবং সকল আসামী উপস্থিত না হওয়ায় আবারও পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এ নিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ ১১ বার পেছানো হয়েছে। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী ৩০ অক্টোবর। এদিকে গতকাল বুধবার মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজিরা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করছে এক যুবক। বারবার এর প্রতিবাদ করেও কোন সুরাহা না হলে অবশেষে ওই ছাত্রীর পিতা সদর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, শহরতলীর ইনাতাবাদ এলাকার ১০ম শ্রেণীর ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করে রাজনগর এলাকার তানভীর মিয়া। এ ঘটনায়
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে লাইজু আক্তার (২০) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আক্কল আলীর স্ত্রী। তার পরিবার সূত্র জানায়, বুধবার সকালে লাইজু তার স্বামীর সাথে অভিমান করে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে বেলা ১১টার দিকে সে মারা
মোঃ কাউছার আহমেদ রিয়ন ॥ শ্রীমঙ্গলে সাতগাঁও সামাদিয়া আলীয়া মাদ্রাসার আয়োজনে স্বাধীনতার মহান নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় সাতগাঁও সামাদিয়া আলীয়া মাদ্রাসার হল রুমে আলোচনা সভা ও মিলাদ মাহাফিল আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ
প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গতকাল সকালে জেলা যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি শাহ মোঃ আরজু, সজল রায়, হাজী শামছু, শওকত আকবর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক
প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শচীন্দ্র ডিগ্রি কলেজে গতকাল সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ এসকে ফরাস উদ্দীন আহমদ শরীফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্রলাল সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন, গভর্ণিং বডি সদস্য সজীব আলী, এডঃ আব্দুল হামিদ ও
প্রেস বিজ্ঞপ্তি ॥ আরব আমিরাতে (দুবাই) ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল আরব আমিরাতের দুবাইয়ে আলাইন আলযাহা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংঠনের উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে বেগম খালেদা জন্মবার্ষিকী পালিত হয়েছে। কেক কাটা শেষে আমিরাত আবুদাবি আলাইন আলযাহা যুবদলের সভাপতি মোনাফের সভাপতিত্বে ও
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক প্রাক-প্রাথমিক কেন্দ্রের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে জাতিরজনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। গন্ধ্যা মিল্লিক মাদ্রাসা প্রাঙ্গনে ইসলামিক ফাউন্ডেশন নবীগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওঃ সুলাইমান আহমদের সভাপতিত্বে এবং মাওঃ আব্দুল বাছির এর পরিচালনায় অনুষ্টিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ