প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট শিক্ষক মনোনয়নে মুক্তাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পাল শ্রেষ্ট শিক্ষক মনোনীত হয়েছেন। তাকে করগাও ইউনিয়নের শ্রেষ্ট শিক্ষক মনোনীত করায় অত্র বড় শাখোয়া কাস্টার ও করগাও ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষক তপন কুমার
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার বিকেলে ৪ ঘটিকায় পইল ইউপির সুনামধন্য এনাম স্মৃতি সংঘের উদ্যোগে শহীদ ল্যান্স নায়েক সুমন মিয়ার মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংঘের দেবপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। এনাম স্মৃতি সংঘের সভাপতি ও পইল
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে স্কুলছাত্রীর বাল্য বিয়ে পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। বাল্য বিয়ের শিকার স্কুলছাত্রী হলেন, মিরাশী ইউনিয়নের আদমপুর গ্রামের বড়বাড়ির কবির মিয়া তালুকদারের মেয়ে নালমুখ সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সুলতানা আক্তার রিমা (১৫)। গতকাল শুক্রবার তার বিয়ের তারিখ ছিল। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। বাল্য বিয়ের এ খবর পেয়ে দুপুর
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হবিগঞ্জ-৪ আসনের এমপি এড. মোঃ মাহবুব আলী ৩০ টি পরিবারের মাঝে ৬০ বান্ডিল ঢেউ টিন ও ৯০ হাজার টাকা বিতরণ করেন। বিতরণ অনুষ্টানে বক্তব্য
প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহম্মদ নাসিম এর হবিগঞ্জ আগমন উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের রঘু দাউদপুর ভূমিহীন পাড়ায় উঠান বৈঠক করেছেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুুরী। গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ এওলা। শাহ্ সুলতান আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, উন্নয়ন কাজ করতে এসেছি। নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি। এতে
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে সৌদি প্রবাসীর স্ত্রী আহত হয়েছেন। ১৩ জুলাই দিবাগত শেষ রাতে চৌমুহনী ইউনিয়নের বরুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত মহিলা হলেন ওই গ্রামের সৌদি প্রবাসী আতিকুর রহমানের স্ত্রী তানজিনা আক্তার (২২)। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন জানান, রাতে একদল ডাকাত তানজিনার ঘরে প্র্রবেশ করে তার শিশু
নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারের নিকটে ট্রাক উল্টে খাদে পরে যায়। এ ঘটনায় আহত হয় ২ জন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইট ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৪৫৭৫) দেওপাড়া বাজার নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। অল্পের জন্য বেঁচে যায় রাস্তার পাশে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমর পুর গ্রামের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ইয়াবা সম্রাট তপন মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ। গ্রেফতারকৃত তপন ওই গ্রামের মৃত মোতালিব উল্লার পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তপন মিয়া দীর্ঘ দিন যাবত ইনাতগঞ্জ এলাকায় যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।