স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্যসহ গাঁজা জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর আভিযানিক দল মাধবপুর উজেলাধীন সীমান্ত হতে ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ৩ দিনে বিপুল পরিমান ভারতীয় টমেটো, কম্বল ফুচকা এবং অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করে। এছাড়াও গত (২৩ নভেম্বর) বিকাল ৪টা সময় চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি বিওপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বাজারটিলা নামক স্থান হতে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য এবং ভারতীয় অবৈধ পণ্যসমূহ যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।