সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৬১৮ কোটি টাকা ব্যয়ে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হচ্ছে। প্রকল্পের কাজ ১৮ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা আড়াইটায় দোয়া মাহফিলের মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
এ উপলক্ষে গতকাল রবিবার (২২ নভেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি। জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাব্বির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তারেক মাহমুদ।
সড়ক নির্মাণ প্রকল্পের বিস্তারিত তথ্য ও পরিকল্পনা তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের নিরলস প্রচেষ্টায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
লাখাই উপজেলার বলভদ্র ব্রীজ থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণে ৬১৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২১৯ কোটি ১৪ লাখ টাকা এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় হবে। ৪টি পৃথক প্যাকেজে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হবে।
অতীতে এ সড়ক সম্প্রসারণের জন্য টেন্ডার আহ্বান ও ঠিকাদার নির্বাচন করা হলেও নানা জটিলতায় প্রকল্পটি বাতিল হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন অনিশ্চয়তার মধ্যে ছিল। এ অবস্থায় স্থানীয় জনগণ মানববন্ধন ও স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সড়কটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন।
বিএনপি সরকার গঠনের পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গত ১২ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে ডিও প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
ডিও লেটারে তিনি সড়কটির গুরুত্ব তুলে ধরে উল্লেখ করেন, সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ঢাকা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ। এ সড়ক ব্যবহার করলে হবিগঞ্জসহ বৃহত্তর এলাকার মানুষের যাতায়াতের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার কমে যায়।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সড়কটির প্রস্তু মাত্র সাড়ে ৫ মিটার হওয়ায় যানবাহনের চাপ সামাল দেওয়া সম্ভব হয় না। সড়কটি ১০ দশমিক ৩০ মিটার প্রশস্থকরণসহ উন্নয়ন করা হলে যাতায়াত ব্যবস্থা সহজ হবে, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এ অঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া হবিগঞ্জ সফরকালে বিএনপি সরকার গঠন করলে এ সড়কটি সম্প্রসারণের ঘোষণা দিয়েছিলেন।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আলহাজ্ব জি কে গউছ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া ঘোষণা বাস্তবায়নে জনগণের নিকট আবারও প্রতিশ্রুতি দেন। জনগণ তার প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে আলহাজ্ব জি কে গউছকে প্রায় লক্ষ ভোটের ব্যবধানে সংসদ-সদস্য নির্বাচিত করেন।
একাধিক সূত্র জানায়, প্রকল্পটি অনুমোদনের ক্ষেত্রে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ প্রকল্প বাস্তবায়নে তিনি বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ অব্যাহত রাখেন। এক পর্যায়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শরণাপন্ন হন এবং হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ও আন্তরিক উদ্যোগে প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। ফলে বহু প্রতীতি সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কটি চার লেনে উন্নীত হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পখাতের বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com