বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাখাইয়ে ডিজিটাল রেজিস্টারে সার ব্যবস্থাপনায় নতুন গতি ॥ স্বস্তিতে কৃষক

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চালু হয়েছে ‘ডিজিটাল সার বিক্রয় রেজিস্টার’। উপজেলা কৃষি কর্মকর্তার উদ্যোগে বাস্তবায়িত এই ডিজিটাল কার্যক্রমের ফলে সার ক্রয়-বিক্রয় ও মজুদের প্রকৃত হিসাব এখন হাতের মুঠোয় চলে এসেছে।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) লাখাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যবস্থা চালুর ফলে এখন থেকে কোনো মেইন বা খুচরা ডিলার রেজিস্টারের বাইরে সার বিক্রি করতে পারবেন না। ডিলারদের সার ক্রয় ও বিক্রয়ের প্রতিটি তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে জানা যায়, মেইন ডিলাররা সার বিক্রি বা ক্রয় মেমো অফিসে জমা দিলে তা তাদের মূল মজুদের সাথে যুক্ত হচ্ছে। অপরদিকে, খুচরা ডিলাররা কৃষকদের কাছে সার বিক্রির সাথে সাথেই বিক্রিত পরিমাণ মূল মজুদ থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ হয়ে যাচ্ছে।
এর ফলে দিন শেষে ডিলাররা খুব অল্প সময়েই মোট বিক্রিত সারের পরিমাণ ও অবশিষ্ট মজুদের সঠিক হিসাব দেখতে পাচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, এই ডিজিটাল পদ্ধতি সার বিতরণে অনিয়ম ও কারসাজি রোধে কার্যকর ভূমিকা রাখছে, যার সুফল পাচ্ছেন স্থানীয় কৃষকরা—তারা সঠিক সময়ে ও ন্যায্য মূল্যে সার পাচ্ছেন।
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, কৃষি খাতের উন্নয়ন এবং সারের কৃত্রিম সংকট মোকাবিলায় এই ডিজিটাল মনিটরিং কার্যক্রম নিয়মিত তদারকি ও অব্যাহত রাখা হবে।
তবে স্থানীয় কৃষকরা বলছেন, ৩ থেকে ৪ কেজি সার নিতে গেলেও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হয়।
কৃষক সাদু মিয়া বলেন, চার কেজি সার আনতে ডিলারের দোকানে গেলে জাতীয় পরিচয়পত্র চায়; পরিচয়পত্র দিয়েই সার আনতে হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com