রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালিত হবিগঞ্জে মতবিনিময় সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল ॥ তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করছে বর্তমান সরকার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর নবীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড ॥ ২০ লাখ টাকার মালামাল চুরি থানায় মামলা দায়ের নবীগঞ্জে পুলিশের অভিযান ॥ ৫ পলাতক আসামী গ্রেপ্তার চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক লাখাইয়ে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা আটক ॥ ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে প্রবেশমুখে ব্রিজের বেহাল দশা ঢাকায় গিয়ে কিশোর নয়নের আত্মহত্যা ॥ লাখাইয়ে শোকের ছায়া

আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে চাঞ্চল্যকর শিশু সামিরুন আক্তার (১২) হত্যা মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন মো. লিটন মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত (২০ নভেম্বর) শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পিটুয়ারকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই হবিগঞ্জের পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রস্তুতি চলছে। ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের ৩০ মার্চ বিকেলে পিটুয়ারকান্দি গ্রামের সামিরুন তার বোনের বাড়ি থেকে পুরোনো বাড়িতে গিয়ে খেলার একপর্যায়ে নিখোঁজ হয়। পরদিন ১ এপ্রিল দুপুরে কুশিয়ারা নদী থেকে তার হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২ এপ্রিল নিহতের বড় বোন বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন, যা পরবর্তীতে গত ৪ মে পিবিআইয়ের তদন্তের আওতায় আসে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলা দায়েরের পর থেকেই লিটন আত্মগোপনে ছিলেন। এর আগে গত ২১ ও ২২ জুলাই ‘দৈনিক বাংলাদেশ মিডিয়া’য় প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনেও স্থানীয়দের বক্তব্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় লিটনের সংশ্লিষ্টতার সন্দেহের বিষয়টি উঠে এসেছিল। নিহতের পরিবার ও স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তবে বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর পেছনে আর কেউ জড়িত কি না, তা জানতে এখন পিবিআইয়ের তদন্তের দিকে তাকিয়ে আছেন এলাকাবাসী।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com