স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সদর থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলামের নির্দেশে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। গতকাল সোমবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি (তদন্ত) জানান অভিযান নিয়মিত চলবে।