মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজায় ২ কেজি গাঁজাসহ আটক ১ জেলা প্রশাসক জি.এম সরফরাজকে কালেক্টরেট ক্লাবের বিদায় সংবর্ধনা বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ চুনারুঘাট উপজেলায় ১৪ বছর ধরে একই কর্মস্থলে পোস্টাল অপারেটর নজরুল ইসলাম মাধবপুরে পুলিশের অভিযান ৬০ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা ॥ ঢাকায় চিকিৎসাধীন থাকলেও আসামি করার অভিযোগ হবিগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি আধুনিক প্রযুক্তি বসাল বিজিবি

লাখাইয়ে সুতাং নদীর উপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ের ৬নং বুল্লা ইউনিয়নের সুতাং নদীর ওপর সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণে সরেজমিন পরিদর্শন করেছেন এলজিইডি প্রকৌশলী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। গত ১৪ নভেম্বর বিকেলে উপজেলার প্রকৌশলী শহিদুল ইসলাম ও দলীয় নেতৃবৃন্দ সেতুটির স্থান ও মাপজোখ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, যুবদলের সদস্য সচিব মাহবুবুল আলম মালু, প্রচার সম্পাদক সামসুল ইসলাম শামসু এবং নির্বাহী সদস্য মো. আব্দুল কাদির।
নেতৃবৃন্দ বলেন, হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছের নির্দেশেই নকশা তৈরির জন্য এই পরিদর্শন করা হয়েছে এবং শীঘ্র এখানে সেতু নির্মাণ করা হবে।
উল্লেখ্য, সেতুর অভাবে দীর্ঘদিন ধরে ১৫-২০ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুকনো মৌসুমে সাবমার্সেবল রাস্তা এবং বর্ষায় বাঁশের সাঁকো দিয়ে ১০ টাকা টোল দিয়ে প্রতিদিন শত শত মানুষকে নদী পার হতে হয়। উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, উচ্চ মহলের নির্দেশে পরিদর্শন শেষে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং দ্রুতই সেতুটির নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com