স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানাধীন হাসপাতাল রোড এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে যৌথ আভিযানিক দল।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় গাউছে পাক বেকারির মালিক মোঃ দিলু মিয়াকে ১৫ হাজার টাকা, সৈয়দ আলী স্টোরের মালিক মোঃ সুজন আলীকে ১৫ হাজার টাকা এবং মেসার্স সাফা স্টোরের মালিক এমরানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর, হবিগঞ্জের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, জনস্বাস্থ্যের জন্য তিকর উপায়ে পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, পণ্য সরবরাহের সময় প্রতিশ্রুত পরিমাপের চেয়ে কম দেওয়া এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসআরবি-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।
সূত্র আরও জানায়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদক ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।