শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে স্বপরিবারে সাক্ষাৎ করলেন-এমপি ফয়সল মাধবপুরে সেফটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের কঙ্কাল উদ্ধার ॥ আটক ৪ হবিগঞ্জ পৌরসভা ২ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে জজকোর্টের সম্মুখ হতে রাজনগর মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণের উদ্বোধন ॥ কাজের মান নিয়ে কোন অনিয়ম করলে চরম মূল্য দিতে হবে-হুইপ জি কে গউছ বাহুবলে অবৈধ বালু পরিবহন ঠেকাতে রাতে অভিযান ॥ জরিমানা ও গ্রেপ্তার ৩ নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ছামিরুজ্জামান চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত বাহুবলে দুই হাজারের পান গাছ কর্তন ॥ ৫০ লাখ টাকার ক্ষতি নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ লাখাইয়ে স্ত্রীর ও বোনের পৃথক মামলায় গ্রেপ্তার ২ মাধবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী ও শিক্ষার্থীদের যৌন হেনস্তার অভিযোগ ॥ মানববন্ধন লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

মাধবপুরে সেফটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের কঙ্কাল উদ্ধার ॥ আটক ৪

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নিখোঁজ হওয়ার তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামের এক কৃষকের কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ি থেকে তাঁর পচাগলা কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।
পুলিশ জানায়, নিহত মহব্বত আলী একই গ্রামের বিলাত আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন তথ্যের আদান-প্রদান করতেন। ২০২৩ সালের ৩০ জুলাই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন।
দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তির সহায়তায় তদন্তের পর জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করে। পরে মূল অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে রামনগর গ্রামের একটি সেফটিক ট্যাংক থেকে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবির উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর ৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com