বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে কুমারীরূপে পূজিত হল কৃত্তিকা চক্রবর্তী মাধবপুরে ২৮০ হেক্টর জমিতে শিম চাষ চুনারুঘাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করেছেন এমপি সৈয়দ মোঃ ফয়সল হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি দূর্গাপূজায় কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই-এসআরবি-৯ অধিনায়ক কুমারী পূজায় আগতদের মাঝে সৈয়দ মুশফিকের বিশুদ্ধ পানি বিতরণ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু প্রতিমা বিসর্জনের জন্য খোয়াইমুখ ও মাছুলিয়া পৌরঘাটলা পরিদর্শন লাখাইয়ে মৌবাড়ির বেহাল রাস্তা ৩ গ্রামের মানুষের চরম দুর্ভোগ নবীগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

মাধবপুরে ব্রিজের পাশে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল যুবকের

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা ব্রিজ সংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় সাইফুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নারাউরা গ্রামের মহরম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম পরিবারের সদস্যসহ ১২-১৩ জন একটি হাইএক্স মাইক্রোবাসে করে সিলেটে মাজার জিয়ারত শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুরা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছা মাত্র মাইক্রোবাসটি বিকল হয়ে যায়। এ সময় মাইক্রোবাস থেকে নেমে যাত্রীরা সড়কের পাশে অবস্থান করছিলেন। এক পর্যায়ে অজ্ঞাতনামা একটি গাড়ি সাইফুল ইসলামকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে তাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সঙ্গে জড়িত কোনো গাড়ি শনাক্ত বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com