শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে বিদ্যুতের মেইন তারে জড়িয়ে ঢালাই শ্রমিক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৯০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের মেইন তারে জড়িয়ে মিলন মিয়া (২৫) নামে বিলিডিংয়ের এক ঢালাই শ্রমিক নিহত হয়েছে। নিহত মিলনের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের শিয়াল দারিয়া গ্রামের। গতকাল রাত ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে।
মিলনের সহযোগি শ্রমিক কদর চান এবং ঢালাই কাজের ঠিকাদার শাহ আলম, সিজিল মিয়া, ঝুম্মত আলী, সাহেব আলী জানান, শহরের ইনাতাবাদ এলাকায় হারুনুর রশিদের একটি ভবনের ছাদ ঢালাই কাজে মিলন সহ অন্যান্যরা আসে। ঢালাই শেষে রাত ১২ টার দিকে ভবন থেকে ফেরার সময় ভবন ঘেষে যাওয়া বিদ্যুতের মেইন তারে মিলন অসাবধানতাবশত জড়িয়ে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মিলনকে মৃত ঘোষণা করেন।
ডাঃ হায়দার আলী খন্দকার জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com