মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে জমি দখল নিয়ে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২৫জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জানান, ওই গ্রামের মুতি মিয়ার সাথে রাজা মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুত আহত অবস্থায় মুতি মিয়া (৬০), কামাল মিয়া (৪০), রাজা মিয়া (৫৫), রাসেল (২৫), সুজন (৩০), শ্যামল (৩০), সফর আলী (৩৫), চাঁদ আলী (২৫), সাহেব আলী (৫০), আব্দুর রহমান (৫৫), মতলিব (৩৫), সোরাব আলী (৩৫), কদ্দুস মিয়া (৪৫), কটাই মিয়া (৩৬) ও জুলেখা (৪০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com