শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাট স্যাটেলাইট স্কুল পরিত্যক্ত থাকায় গরু-ছাগলের আস্তানা

  • আপডেট টাইম রবিবার, ৫ মে, ২০১৯
  • ৫৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের স্যাটেলাইট স্কুলটি পরিত্যাক্ত থাকায় সেখানে গরু-ছাগলের আস্থানা গড়ে উঠেছে। জানা যায়, উক্ত স্যাটেলাইট স্কুল বিগত ১৫ বৎসর পূর্বে প্রতিষ্ঠিত হলেও কোমলমতি ছাত্র-ছাত্রীরা উক্ত স্কুল থেকে লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। ওই স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২ জন শিক্ষক স্কুলটি চালিয়ে আসলেও ওই স্কুলের মূল্যবান আসবাবপত্র বেঞ্চ-ডেস্ক, টেবিল সহ সরকারের লক্ষাধিক টাকার মালামালকে বা কারা নিয়ে গিয়েছে তার কোন তথ্য পাওয়া যায়নি। স্কুলটির ছাত্র-ছাত্রীদের জন্য একটি পানির টিউবওয়েলও কে বা কারা চুরি করে নিয়ে যায়। স্কুলটির টয়লেট, বাথরুম ভেঙ্গে অকেজো হয়ে পড়ে রয়েছে। দেখার যেন কেউ নেই। স্যাটেলাইট স্কুলের দাতা সদস্য মরহুম আঃ মজিদ তালুকদার, আঃ সহিদ তালুকদার, আঃ হামিদ তালুকদারগণ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য স্যাটেলাইট স্কুল স্থাপনের নিমিত্তে ৫ শতক জমি দান করেছিলেন। ওই দাতা সদস্যদের পরিবারের ছেলে-মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে অনেক ছাত্র-ছাত্রীরা পড়ালেখা থেকে ঝরে পড়ছে। পাশাপাশি ব্র্যাক সহ অন্যান্য এনজিও সংস্থার স্কুল থাকলেও তা দূরবর্তী হওয়ার কারণে সাত্তালিয়া গ্রামের কোমলমতি ছাত্র-ছাত্রীরা দূর দূরান্তে গিয়ে পড়ালেখা করতে পারছে না। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানার সাথে আলাপ করলে তিনি জানান, বর্তমানে স্যাটেলাইট স্কুলের কার্যক্রম বন্ধ আছে। বর্তমান সরকারের নজরে আসলে এসব স্যাটেলাইট স্কুলগুলো পূনরায় চালু করা হবে। এ ব্যাপারে সাত্তালিয়া স্যাটেলাইট স্কুলটি পূনরায় চালু করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com