বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল বক্স বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মিড ডে মিল বক্স বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর উপস্থিতিতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রীদের মাঝে মিড ডে মিল বক্স বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলা শিশুশিক্ষা ও সাংস্কৃতিক একাডেমী, জামেয়া ইসলামিয়া মাদানিয়া গন্ধা মিল্লিক মাদ্রাসা, গনজা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। মিড ডে মিল বক্স বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম, গনজা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক/শিক্ষিকা, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, মাওঃ আব্দুর রকিব হক্কানী, ওয়াহিদুজ্জামান জুয়েল, পৌরসভার প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ‘মিড ডে মিল বক্স’ বিতরণের গুরুত্ব তুলে ধরে বলেন, টিফিনের সময় ছাত্র/ছাত্রীদের যেনো বাহিরের খাবার না খেতে হয় এবং নিজ নিজ বাসা থেকে খাদ্য সামগ্রী নিয়ে আসতে পারে সে জন্যই পৌরসভার পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com