বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে বাসের ধাক্কা নিহত ১ ॥ আহত ১০বাহুবল

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৬৪১ বা পড়া হয়েছে

প্রতিনিধি ॥ বাহুবলে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে যাত্রাবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ১ ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল বৃস্পতিবার বিকালে উপজেলার যশপাল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা উজ্জল পরিবহন (ঢাকা-মেট্টো-জ-১১-০৭৬২) যাত্রাবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের যশপাল নামক স্থানে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ইট বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই শায়েস্তাগঞ্জ উপজেলার কুটিরগাঁও গ্রামের মৃত আব্দুল আউয়াল ওরফে বুধন মিয়ার ছেলে আব্দুল রহমান ওরফে বাবুল মিয়া (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় ১০ যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দূর্ঘটনার বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান, নিহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হবিগঞ্জ মর্গে ও আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com