বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

যুক্তরাজ্য প্রবাসী সজলু মিয়া’র পৃষ্টপোষকতায় নবীগঞ্জে হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৬৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জমকালো আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলেমান আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিনুল হক এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিনগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী ও উক্ত অনুষ্ঠানের পৃষ্টপোষক মোঃ সজলু মিয়া (মকবুল)। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল আউয়াল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শারজান বিবি, সৌদি আরব প্রবাসী সেলু মিয়া, আমিনুল হক ও লিলু মিয়া। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহমিদা আক্তার দীপা। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বাগাউড়া গ্রামের লন্ডন প্রবাসী আকলুজ্জামান, সংরক্ষিত মহিলা সদস্য রুপিয়া বেগম, পি.টি.এ কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন লেবু, সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ, ইউপি সদস্য আব্দুর রউফ, মতিউর রহমান, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহজাহান উদ্দিন, সমাজ সেবক আলমগীর হোসেন। উক্ত অনুষ্ঠানে স্কুলের ৪০ জন্য কৃতিশিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি সজলু মিয়া (মকবুল) তাঁর নিজ অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ ও ৩০১ জন শিক্ষার্থীদের মধ্যে ১টি করে কলম, খাতা বিতরণ করেন। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রত্যেক শ্রেণি থেকে ৩ জন করে শিক্ষার্থীদের মেধাবী ও পরিষ্কার পরিচ্ছনতা পুরষ্কার প্রদান করেন। এসময় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, পি.টি এর কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির নেত্রীবৃন্দের মধ্যে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সজলু মিয়া (মকবুল) বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। তাই তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। এ ধরনের প্রতিযোগীতা অব্যাহত থাকলে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় মনযোগী হবে। এলাকার শিক্ষাক্ষেত্রে আমার সার্বিক সহযোগিতা সবসময় অব্যাহত রাখব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com