বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক

  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ পুরোনো কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তার আড়ালে লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা করা হয়েছে। তবে পুলিশের অভিযানে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। মাধবপুর উপজেলার হরষপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুরোনো কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তায় তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে সেখান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে জসীম উদ্দিন (৩৮) এবং জয়নগর গ্রামের আব্দুল জাহেরের ছেলে আব্দুল খালেক (৬০)। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ইকতিয়ার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com