সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

খোয়াই নদীর কামড়াপুর পয়েন্টে শহর প্রতিরক্ষা বাঁধে ধ্বস ॥ শহর ক্ষতিগ্রস্থ হলে দায় নিবে কে

  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৮৯৮ বা পড়া হয়েছে

মোহাম্মদ নাহিজ ॥ হবিগঞ্জ শহরে খোয়াই প্রতিরক্ষা বাঁধে ব্যাপক ধ্বস নেমেছে। প্রায় ৪ মাস পূর্বে শহরের কামড়াপুর (কুড়ি হাটি) এলাকার বাঁধে এ ধ্বস নামলেও পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত মেরামতের কোন উদ্যোগ গ্রহন করেনি। এতে শহরবাসী উৎকন্ঠার মধ্যে রয়েছেন। তবে এ ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ব্যক্তিগত ভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন। জানা যায়, গত বছরের ১৫ নভেম্বর রাতে কামড়াপুর এলাকায় হঠাৎ খোয়াই নদীর ভিতরে শহর অংশের বাঁধে প্রায় ৩শ ৫০ ফুট লম্বা ধ্বসের সৃষ্টি হয়। দীর্ঘ ৪ মাসে ধ্বসটি আরো দীর্ঘায়িত হয়েছে। মার্চ-এপ্রিল থেকে বৃষ্টিপাত শুরু হলে ধ্বস নামা বাঁধের অংশটি যে কোন মুহুর্তে নদী গর্ভে বিলিন হয়ে যাবে। ফলে অতিবর্ষনে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেলে ধ্বসে যাওয়া বাঁধের অংশ দিয়ে পানি শহরে প্রবেশ করবে। ধ্বংস স্তুপে পরিণত হবে হবিগঞ্জ শহর। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ড ধ্বস মেরামতের কোন উদ্যোগে গ্রহণ না করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম এর সাথে বার বার যোগাযোগ করা হলে তিনি বাঁধ ধ্বসের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেন জানান। তিনি আরো জানান, কামড়াপুর এলাকার ধ্বসে যাওয়া বাঁধটি মেরামতের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠানো হয়েছে। এদিকে তিনিসহ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা ধ্বসে যাওয়া বাঁধের এলাকা প্রায় ৩ মাস পূর্বে পরিদর্শন করলেও ধ্বস মেরামতে কার্যকরি কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। নির্বাহী প্রকৌশলী জানান, মেরামতের বরাদ্দ চেয়ে বোর্ডের প্রধান কার্যালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ আসলেই কাজ শুরু হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্ষা মৌসুম শুরু হলে কিভাবে ধ্বস মেরামতের কাজ শুরু হবে। শহর ক্ষতিগ্রস্থ হলে এর দায়ভার কে নিবে ?। এদিকে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কামড়াপুর বাঁধে ধ্বস মেরামতের জন্য জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ পানি সম্পদ মন্ত্রণালয়ে জরুরী বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল।
প্রসঙ্গত, গত ২ বছর যাবত বর্ষা মৌসুমে খোয়াই নদীর পানি বিপদ সীমার ২০০ থেকে ২৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বাঁধ ভাঙ্গার আতংঙ্কে শহরবাসী বিনিদ্র রাত কাটান। যে কোন মুহুর্তে বাঁধ ভাঙ্গার শংঙ্কায় শহরবাসী থাকেন আতংঙ্কিত। দীর্ঘ দিনের পুরোনো শহর রক্ষা বাঁধটি সংস্কার না হওয়ায় বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলে তা জরুরী ভিত্তিতে মেরামত করা হলেও বাঁধের ভিতরে জরুরী ভিত্তিতে তাৎক্ষণিক ধ্বস মেরামত সম্ভব নয়। গত অর্থ বছরে বর্তমান জেলা প্রশাসকের উদ্যোগে শহর রক্ষা বাঁধের ৭টি স্থান চিহ্নিত করে জরুরী মেরামত করা হয়। তাই বর্ষা মৌসুম শুরুর পূর্বে শহর রক্ষা বাঁধের ধ্বসটি মেরামত করা জরুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com