বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জ সড়কে বাস খাদে পড়ে নারীসহ ২০ যাত্রী আহত

  • আপডেট টাইম বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ সড়কের সাদকপুরে মিনি বাস খাদে পড়ে নারীসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে সাদকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, সকালে একটি মিনি বাস যাত্রী নিয়ে নবীগঞ্জ থেকে হবিগঞ্জ আসার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে সাদকপুর নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ী রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে রুমেল মিয়া (৩৫), রুহেল মিয়া (৩০) কে জনকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘন্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com