বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

কমলগঞ্জে বজ্রপাতে ৫ম শ্রেণির ছাত্র নিহত ॥ আহত ৩

  • আপডেট টাইম সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে মাঠে ক্রিকেট খেলার সময় আকস্মিক বজ্রপাতে ৫ম শ্রেণির ছাত্র রিফাত মিয়া (১১) ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত ছাত্র কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর রাসটিলা গ্রামের দিন মজুর জসিম উদ্দিনের ছেলে। বজ্রপাতে তার সাথের আরও ৩ জন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ৩টায় এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান ও স্থানীয় ইউপি সদস্য সোলেমান হোসেন জানান, বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রিফাত মিয়াসহ ৪ শিশু মাঠে ক্রিকেট খেলছিল। সকাল থেকে বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে অবিরত মেঘের গর্জন ছিল। বেলা সাড়ে ৩টায় আকস্মিকভাবে বজ্রপাত হয়। এ বজ্রপাতে খেলার মাঠেই ছাত্র রিফাত মারা যায়। সাথের তিন শিশু উত্তর রাসটিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে কাওছার মিয়া (১৮), জালাল মিয়ার ছেলে সবুজ মিয়া (১৩) ও আনোয়ার মিয়ার ছেলে ওয়াকিল মিয়া (১২) আহত হয়েছে। রিফাতসহ আহত ৩ শিশুকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত মিয়াকে মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মানষ কান্তি সিনহা বলেন, বজ্রপাতে রিফাত মারা গেছে, আর বাকি তিন শিশু আহত হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু ও তিন শিশু আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নিহতের পরিবার ও আহতরা আর্থিক সহায়তা পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com