বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বহু অপকর্মের হুতা পুলিশের কথিত সোর্স মুন্না বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বহু অপকর্মের হোতা কথিত পুলিশের সোর্স মুন্না (৩৫) বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে ডিবি পুলিশের এসআই দেবাশীষ দাসের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার প্যান্টের পকেট থেকে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে উত্তর শ্যামলী এলাকার মৃত কোবাদ আলীর পুত্র।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে পুলিশের নাম ভাঙ্গিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধীদের কাছ থেকে মাসিক চাদা আদায় করে আসছিল। বিষয়টি ডিবি পুলিশের ওসি শেখ সোহেল রানা ও মানিকুল ইসলামের নজরে আসলে তাদের নির্দেশে এসআই দেবাশীষ দাসসহ ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। ডিবি পুলিশ বাদী হয়ে গতকাল শুক্রবার তাকে মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com