বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বড় ভাই’র ফিকলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বৈষ্টবপুর গ্রামে বড় ভাইয়ের ফিকলের আঘাতে এরশাদ আলী (৩৫) নামে ছোট ভাই নিহত হয়েছে। সে ওই গ্রামের মর্তুজ আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, বুধবার দুপুরে পারিবারিক সমস্যা নিয়ে বাচ্চু মিয়ার ও তার ছোট ভাই এরশাদ আলী মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বাচ্চু মিয়া এরশাদ আলীর বুকে ফিকল দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সিলেট কতুয়ালী থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে। ওসি আরও জানান, মারা যাওয়ার খবর শুনে বাচ্চু মিয়া পালিয়ে গেছে। তবে পুলিশ তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com