বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী লাঞ্ছিত করার অভিযোগ ॥ প্রধান শিক্ষক বললেন অভিযোগ সাজানো

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় ফুসে উঠেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সহকারী শিক্ষকগণ। এর বিচারের দাবি জানানো হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের নিকট। বৃহস্পতিবার ১৪ ফেব্র“য়ারী বেলা ১টার দিকে উপজেলার হরিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। জানা যায়, হরিতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ চৌধুরী পঞ্চম শ্রেনীর জনৈক ছাত্রীর গায়ে হাত তুলে শাসন করছিলেন। গায়ে হাত তুলে শাসন করার প্রতিবাদ করেন সহকারী শিক্ষকরা। এ সময় তিনি নারী শিক্ষিকাদের অফিস কক্ষে আটকিয়ে বাহিরে তালা দেন। পরে আবারও পঞ্চম শ্রেণীর ক্লাসে ডুকে জনৈক ছাত্রীসহ অন্যান্য ছাত্রীদেরকে কিল ঘুষি মারেন।
চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রধান শিক্ষকের কবল থেকে রুমের তালা খুলে শিক্ষিকাদের বের করেন।
শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের এহেন আচরণের বিক্ষোব্ধ হয়ে মিছিল বের করে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় গিয়ে অভিযোগ করেন।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা আমার অফিসে এসেছিল, আমি তাদের অভিযোগ শুনেছি, আগামীকাল উভয় পক্ষেরই বক্তব্য শুনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানো নাটক, স্কুলের সভাপতি স্কুলের বিভিন্ন কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করেন, সেই সুযোগ না দেওয়াতে তিনি আমার বিরুদ্ধে এই অপ-প্রচার শুরু করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com