রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বামকান্দি গ্রামের কৃতি সন্তান দিলকাছ মিয়ার পিএএম পদক অর্জন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বামকান্দি গ্রামের কৃতি সন্তান মোঃ দিলকাছ মিয়া পিএএম (সাহসিকতা) পদক পেয়েছেন। গত ১২ ফেব্র“য়ারি গাজীপুর জেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি অনুষ্টিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ প্রেসিডেন্ট আনসার মেডেল (পিএএম) পদক পরিয়ে দেন। মোঃ দিলকাছ মিয়া হবিগঞ্জ জেলার সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের মোহাম্মদ জিতু মিয়া ও মোছাঃ ফুলমালা আক্তার এর জ্যেষ্ঠ সন্তান। তিনি ২০০৪ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে “ব্যাটালিয়ন আনসার” পদে নিয়োগ প্রাপ্ত হন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম পার্বত্য এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করে বর্তমানে মহাপরিচালকের সচিবালয় মনিটরিং শাখায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে মনিটরিং মাঠকর্মী (কম্পিউটার অপারেটর) হিসেবে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে বীরত্বপূর্ণ, সাহসিকতাপূর্ণ এবং দৃাষ্টান্তপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ ১৫৩ জনকে এ পদকে ভূষিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com