সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক পেলেন চুনারুঘাটের আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক

  • আপডেট টাইম বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৭৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ কর্মজীবনে অসীম সাকসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ও শৃংখলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক পেয়েছেন চুনারুঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (পি.আর.এল) মোঃ আব্দুর রাজ্জাক। এ উপলক্ষে ১২ ফেব্র“য়ারী রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর জেলার সফিপুর আনসার একাডেমীর জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুনারুঘাট আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাককে এ পদক প্রদান করেন। মোঃ আব্দুর রাজ্জাক হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের মরহুম আব্দুল মন্নাফের কনিষ্ঠ পুত্র। তিনি দীর্ঘ ৩৮ বৎসর আনসার ভিডিপিতে চাকুরী করে আসছেন। বর্তমানে অবসরজনিত ছুটি ভোগ করছেন এবং আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ হতে অবসরে চলে যাবেন। যে সমস্ত কাজের জন্য তিনি রাষ্ট্রপতি (সেবা) পদক প্রাপ্ত হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল- নবীগঞ্জ উপজেলায় কর্মরত থাকাবস্থায় আদিত্যপুর আনসার ও ভিডিপি ক্লাবের ১০ শতক জমি কতিপয় ভূমিখেকোর হাত থেকে উদ্ধার করে সংগঠনের দখলে আনাসহ এমন একাধিক কাজের স্মীকৃতি স্বরুপ এ পদক দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com