বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল শনিবার শাহজী বাজার ৩৩ কেবি মেগাওয়াটের বিদ্যুৎ লাইনের উপর বয়ে যাওয়া গাছের ডাল-পালা কর্তনসহ প্রয়োজনীয় সংস্কারসহ বিভিন্ন কাজ করার কারণে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শাহজী বাজার থেকে হবিগঞ্জের নতুন পুরাতন পিডার ১১ কেবি শ্যামলী, স্টাফ কোয়ার্টার, রাজনগর, বাইপাস ও রামপুরের পিডারের আশেপাশে গাছের ডালপালা কাটা হবে এবং নির্মাণাধীন শাহজী বাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের লে আউটের উপর দিয়ে শাহজী বাজার, হবিগঞ্জ ৩৩ কেবি পুরাতন ও নতুন সার্কিট স্থানাস্তরের কাজ চলবে বিধায় উক্ত লাইন সমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে বিক্রয় ও বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে সকল লাইন চালু আছে বলে গন্য থাকবে। কাজের স্বার্থে লাইন চালু বন্ধের সময় কমবেশি হতে পারে। এছাড়া এ সময় গ্রাহকরা নিরাপদ দূরত্ব স্থানে থাকবে। এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com