রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি বানিয়াচঙ্গের কাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজ উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ॥ দুই আইডির বিরুদ্ধে জিডি মাধবপুরে প্রতিবাদের ঝড় মাধবপুরে ডিবির অভিযান ৬০ কেজি গাঁজা উদ্ধার শহরে যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার চুনারুঘাটে বিজিবির অভিযান ৮ গরুসহ মাদকদ্রব্য উদ্ধার চুনারুঘাট উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৯৫১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। বৃহস্পতিবার এ উপলেক্ষ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম। শিক্ষক আব্দুল হাই’র সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য হাফিজ উদ্দিন খান, সংরক্ষিত মহিলা সদস্য নুরুন্নাহার শিরিন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আহমদ আলী, নানু মিয়া প্রমুখ। গত ১৬ জানুয়ারী স্থানীয় গরমতলা মাঠে ২ দিন ব্যাপী আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার পক্ষে শিক্ষানুরাগী সদস্য এডঃ নজরুল ইসলাম খান, সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী বিপূল ভূষন রায়। ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল গোলক নিক্ষেপ, দীর্ঘলাফ, মোরগ লড়াই, চাকতি নিক্ষেপ, ব্যাডমিন্টন, দৌড়, বর্শা নিক্ষেপসহ ২৮টি ইভেন্ট। গতকাল বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জাহেদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com