বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে নির্বাচনে আহত পুলিশ সদস্যকে সহায়তা

  • আপডেট টাইম বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় হবিগঞ্জে আহত ১৮ পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা তার নিজ তহবিল থেকে এ সহায়তা দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এসএম বজলুর রহমান, রবিউল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় হবিগঞ্জে ১৮ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে রয়েছেন- ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এসআই, এএসআই, নায়েক ও কনস্টেবল। এসপি মোহাম্মদ উল্ল্যা জানান, তার ব্যক্তিগত তহবিল থেকে আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তবে কি পরিমাণ সহায়তা দেওয়া হয়েছে তা জানানো হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com