শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এমপি আবু জাহিরকে পরিচালনা কমিটি ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৫৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বিকেলে সংসদ সদস্যের বাসভবনে এসে তারা এই শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী এমএ জলিল, পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ জালাল উদ্দিন খান, দাতা সদস্য মোঃ মিজানুর রহমান, অভিভাবক সদস্য মোঃ সোনা মিয়া সরদার, মোঃ কুতুব উদ্দিন, মোঃ জমশের আলী, মোঃ কদ্দুছ খান, সহকারী শিক্ষক হালিমা আক্তার, মনোয়ারা বেগম, মমতাজ বেগম, শরাফত উল্লা, মোঃ নোমান মিয়া, অফিস সহকারী মোঃ হাবিবুর রহমান, নৈশ প্রহরী মোঃ মতলিব মিয়া। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উমেদনগরের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা আকবর হোসেন উপস্থিত ছিলেন। শুভেচ্ছা প্রদানকালে সংক্ষিপ্ত বক্তৃতায় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ বলেন, উমেদনগর পৌর হাইস্কুলের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির টানা ৩য়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ সময় তারা অতীতের ন্যায় ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির উন্নয়নে সুদৃষ্টি রাখার অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com