শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শায়েস্তাগঞ্জে পৌর কাউন্সিলর আব্দুল জলিল গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওর্য়াড কাউন্সিলর মোঃ আব্দুল জলিলকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানের নেতৃত্বে এসআই জসিম উদ্দিন, এসআই মুকিত ও একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর শনিবার রাত ৮টায় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি-জামায়াত চক্রের নেতাকর্মীদের হামলায় অফিসের আসবাবপত্র লন্ডভন্ড হয়ে পড়ে। এতে ১৫ আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় রাতেই শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ জিতু মিয়া লস্কর বাদী হয়ে প্রায় ২শ জনকে আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত পৌর আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর মামলাসহ একাধিক গাড়ী পুড়ানো ও নাশতকার অভিযোগে মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com