রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

স্বপ্নের দেশ গ্রীস গমণকালে বরফের পাহাড়ে আটকা পড়ে বানিয়াচঙ্গের যুবকের করুন মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৮৬৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ স্বপ্নের দেশ ইউরোপে যাওয়া হল না বানিয়াচং সরকারী জনাব আলী কলেজের ছাত্র শামায়ুনের। বরফের পাহাড়ে আটকা পড়ে করুন মৃত্যু হয়েছে। জানা যায়, বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের গরীব হুসেন মহল্লার মোঃ মতলিব উল্বার ছেলে জনাব আলী সরকারী ডিগ্রী কলেজের বি.এ ৩য় বর্ষের ছাত্র শামায়ুন প্রায় আড়াই মাস পূর্বে ইউরোপ গ্রীস যাওয়ার জন্যে ইরান থেকে দালালের মাধ্যমে পাড়ি জমায় সঙ্গিদের সাথে। এক পর্যায়ে তুরস্কের সীমান্তে পৌঁছার পর সাগরপাড়ে বরফ ধ্বসে প্রাণ হারায় শামায়ুন। এ খবর বানিয়াচংয়ে পৌছুলে শামায়ুনের মা-বাবা, আত্মীয় স্বজন ও সহপাটিসহ পরিচিতজনরা বাকরূদ্ধ হয়ে পড়েছেন। এলাকাবাসী জানায়, শামায়ুন খুবই ভদ্র ও ভাল ছেলে হিসেবে এলাকায় সুখ্যাতি ছিল। শামায়ুনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, ইতিপূর্বে শামায়ুন আরেকবার সীমান্ত থেকে ফেরত আসে। এই স্বপ্নই বারবার তাড়িয়ে বেড়াতে শামায়ুনকে। কোন অভাব অনটন ছিলনা শামায়ুনের পরিবারের মধ্যে। শামায়ুনের আরও এক ভাই বর্তমানে ইউরোপ ফ্রান্স এ রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com