বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আমাকে একবার ঋণ পরিশোধ করার সুযোগ দিন-শংকর পাল

  • আপডেট টাইম বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শংকর গতকাল মঙ্গলবার বানিয়াচঙ্গ বড় বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি বলেন-প্রতিটি নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে সম্মান করছেন এ জন্য আমি বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জবাসী’র প্রতি চির ঋণী। এই ঋণ পরিশোধ করার জন্য আমাকে একবার সুযোগ দেন। একবার সুযোগ পেলে জনগণকে সাথে নিয়ে দুর্নীতি, দুঃশাসন মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো। পাশাপাশি অত্র এলাকাকে চাঁদাবাজী, টেন্ডারবাজী মুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। ভাটি এলাকার জল মহাল ইজারায়ও কাউকে ভাগ দিতে হবে না। তিনি আরো বলেন-মহান সৃষ্টি কর্তা আমাকে অনেক কিছু দিয়েছেন। মূলত আমি রাজনীতি করি মানুষকে দেয়ার জন্য। রাজনীতির মাধ্যমে সম্পত্তি অর্জনের জন্য নয়। আমার স্বপ্ন একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার। এজন্য সকলের দোয়া, আর্শিবাদ ও লাঙ্গল মার্কার ভোট কামনা করছি। গণসংযোগকালে তিনি কোন প্রকার কারচুপি করতে না পারে এ জন্য ভোটাদের ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে যথা সময়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেরে পচন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য তিনি আহ্বান জানান। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মকছুদুজ্জামান খান, গৌরাঙ্গ সরকার, আঙ্গুর মিয়া, আক্কাছ আলী খান, পিয়ানুর আহমেদ হাসান, জামাল আহমেদ, সৈয়দ মসনুর আহমেদ, ফরিদ আহমেদ, হবিবুর রহমান হবিব, হাজী ময়না মিয়া, মোহাম্মদ হোসেন, আবিদুর রহমান, এনায়েত মিয়া, সরূপ দাস, সুফি মিয়া, মোস্তাক মিয়া, জাহাঙ্গীর মিয়া, এরশাদ মিয়া, মোহন মিয়া, হবিব মিয়া, নুরুল আমিন, মিসবাহ উদ্দিন, রিপন মিয়া প্রমুখ। সন্ধ্যায় তিনি সুবিদপুর গ্রামের হিন্দু ধর্মালম্ভীদের মহোৎসব পরিদর্শন করেন এবং আতুকুড়া বাজারে গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com